গোয়ালন্দে প্রশিক্ষন প্রাপ্ত ৮০ যুব’র মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় খামারী ও হাঁস-মুরগি পালন বিষয়ে ৮০ জন যুবক -যুবতীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিস কার্যালয় হতে তাদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ সকিম উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মোঃ মুসা মিয়া, অফিস সহকারি মোঃ মাহমুদুল হাসান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে চলেছে। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ৮০ জন যুব ও যুব মহিলাদের খামারী ও হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ দেয়া হয়। আশা করি প্রশিক্ষণলদ্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা স্বনির্ভর হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারবে।