1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা সমালোচনায় পিছু ছাড়ছে না’ দিরাই ডাক বাংলো’র কর্মচারী ধনো’র বাগেরহাটের কচুয়ায় ঘোড়া মার্কার পক্ষে জনস্রোত: সেলিম ‎ দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়া দৌলতপুরে দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত মেহেরপুরের ‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার কুয়াকাটা জনপদকে সন্ত্রাস মাদকমুক্ত করা হবে- মোশাররফ বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হুমকি, সন্ধ্যায় হামলা চুয়াডাঙ্গায় নির্বাচনি নিরাপত্তায় বিজিবি মোতায়েন

যশোর -৬ কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–০৬ (কেশবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোক্তার আলীর দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টা থেকে কেশবপুর উপজেলা পাবলিক মাঠ প্রাঙ্গণে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর অনেক আগেই কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ পাবলিক মাঠে এসে জমায়েত হতে থাকেন। কেশবপুর উপজেলার ১১ টা ইউনিয়ন ও একটি পৌর শাখার জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। কেশবপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহ-সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলা আমীর ও যশোর–০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোক্তার আলী। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. বেলাল হোসাইন, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিস কেশবপুর উপজেলা আমীর মাওলানা এহসান উদ্দিন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা এনসিপির সভাপতি মো. সম্রাট হোসেন, সাবেক কেশবপুরের সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের সন্তান আইসিটি বিশেষজ্ঞ জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবির যশোর শহর শাখার সেক্রেটারি ওবায়দুল্লাহ, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ওয়াজিউর রহমান, অধ্যক্ষ আব্দুস ছাত্তার, সমাজসেবা সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেশবপুর উপজেলা সভাপতি আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদের সদস্য আব্দুল মুমিন, ইসলামি ছাত্র শিবির যশোর জেলা বায়তুলমাল সম্পাদক আবু জাফর, কেশবপুর পৌর শাখার সভাপতি মো. জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোক্তার আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি জনগণের দোয়া ও ভালোবাসায় রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, তবে কেশবপুর উপজেলাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপস করা হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু কোনো ব্যক্তি বা দলের বিজয় নির্ধারণের নির্বাচন নয়, বরং এটি একটি গণভোট। ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণের অবস্থান জানানোর এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া মানে ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্পষ্ট সমর্থন জানানো। কেশবপুরবাসীর উন্নয়ন ও সেবার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক মোক্তার আলী বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। কেশবপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং উপজেলা হাসপাতালকে আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হবে, যাতে সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য শহরমুখী হতে না হয়। পাশাপাশি গ্রাম ও শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তা, ঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ কেশবপুরকে একটি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় পরিণত করা হবে, যেখানে সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এমপি নির্বাচিত হই বা না হই, কেশবপুর উপজেলার প্রতিটি মানুষের পাশে তিনি ও তাঁর নেতাকর্মীরা সবসময় থাকবেন এবং প্রয়োজনে জীবন দিয়ে হলেও মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. বেলাল হোসাইন বলেন, অধ্যাপক মোক্তার আলী একজন সৎ, নিষ্ঠাবান ও বিচক্ষণ মানুষ। তাঁকে নির্বাচিত করলে তিনি কোনো ধরনের বৈষম্য করবেন না এবং সর্বদা জনগণের খাদেম হিসেবে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে অনুষ্টানের সাভাপতি কেশবপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলামের সমাপনী বক্তব্যর মাধ্যমে বিশাল এ নির্বাচনী জনসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি