1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াইলে উৎসবমুখর পরিবেশ বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

নড়াইলে উৎসবমুখর পরিবেশ বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

কুয়াশার চাদর সরে গিয়ে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিতেই নড়াইলজুড়ে শুরু হয়েছে বোরো ধান রোপণের উৎসবমুখর পরিবেশ। মাঠে মাঠে এখন কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। কোথাও চারা তোলা, কোথাও জমি তৈরি, আবার কোথাও চলছে চারা রোপণের কাজ। বীজতলা, সার, কীটনাশক ও সেচ সবকিছুই পর্যাপ্ত থাকায় কৃষকদের মুখে স্বস্তির হাসি দেখা যাচ্ছে।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বোরো মৌসুমে নড়াইল জেলায় ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নড়াইলে আগের তিন বছরের তুলনায় এ বছর বেশি জমিতে ধান চাষ হচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে এবার ফলনও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বোরো মৌসুমের শুরুতে শীত ও ঘন কুয়াশার কারণে কিছুটা দেরিতে শুরু হয়েছিল রোপণ কার্যক্রম। অনেক কৃষকই তখন ঠিকমতো জমিতে নামতে পারেননি।

তবে প্রায় ২০ দিন আগে আবহাওয়ার পরিবর্তন ঘটতেই পরিস্থিতি বদলে যায়। নড়াইলের আকাশে এখন ঝলমলে রোদ, সঙ্গে হালকা শীতের আমেজ। এই আবহাওয়া বোরো ধান রোপণের জন্য সবচেয়ে উপযোগী। অনুকূল পরিবেশ পেয়ে কৃষকেরা এখন পুরোদমে ধান লাগাচ্ছেন। গ্রামের পর গ্রামজুড়ে দেখা যাচ্ছে সবুজের প্রস্তুতি।
নড়াইল সদর উপজেলার চৌগাছা গ্রামের কৃষক ইব্রাহিম শেখ বলেন, তিনি ১৮০ শতক জমিতে বোরো চারা  রোপণ করেছেন। তার ভাষায়, এখন পর্যন্ত চারা বা পাতোর কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক চলছে। একই গ্রামের আতাউর রহমান জানান, তিনি তিন একর জমিতে ধান লাগিয়েছেন। শুরুতে শীতের কারণে একটু ঝামেলা হলেও এখন আবহাওয়া খুব ভালো। সার, কীটনাশক কিংবা সেচ কোনো কিছুর সংকট নেই। ৭৫ বছর বয়সী কৃষক বাদশা শেখ বলেন, জমি চাষ করে মই দিয়ে সমতল করার পর চারা লাগানোর কাজ করছেন তিনি। বয়স হলেও মাঠের কাজ ছাড়তে পারেননি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares