1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ময়মনসিংহে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করেন সেনাপ্রধান - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

ময়মনসিংহে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স উদ্বোধন করেন সেনাপ্রধান

ময়মনসিংহ উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

বিজয় রায় জয় : দৈনিক শিরোমনি  ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় ১৭৩ একর জমির ওপর নির্মিতব্য ‘অলিম্পিক ভিলেজ’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ- জামান। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের উদ্বোধন করেন। আগামী দিনে এই অলিম্পিক কমপ্লেক্স আন্তর্জাতিকমানের ভেন্যুতে রূপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি অত্যাধুনিক অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখে আসছি। বিভিন্ন স্থানে জায়গা দেখা হলেও নানা কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। অবশেষে ত্রিশালের স্পোর্টস স্কুল এলাকায় আমরা এই ভিলেজ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সকল প্রতিযোগিতার আয়োজন করা যাবে এবং দেশি ক্রীড়াবিদরাও নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।”
সেনাপ্রধান বলেন আমাদের স্বপ্ন অনেক বড়। এক মাসের মধ্যে জমি কিনে, আমরা এর সূচনা করছি। এজন্য ২৪ কনস্টাকশন ব্রিগেড এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসিকে ধন্যবাদ জানাচ্ছি।
তরুণ প্রজন্মের ওপর খেলাধুলার প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, “যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারলে তাদের চরিত্র গঠন হবে। একজন ক্রীড়াবিদ কখনো নেশায় আসক্ত হয় না বা খারাপ কাজে লিপ্ত হয় না। আমাদের সুযোগ-সুবিধার অভাব থাকলেও এই কমপ্লেক্স তৈরি হলে সেই পরিবেশ সৃষ্টি হবে। এখানে আবাসিক ও প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি যাতায়াতের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে। এটি ভবিষ্যতে এশিয়ান গেমসের মতো বড় আয়োজনের ভেন্যু হিসেবেও পরিচিতি পাবে।”
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনর মহাসচিব জুবায়দুর রহমান রানা এবং অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পের পরিচালক কর্নেল কুতুব প্রমূখ। এর আগে সকাল ১০টায় সেনাপ্রধান ও ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। এখানে তিনি বিভাগীয় কর্মকর্তাদের সাথে নির্বাচন বিষয়ক এক মতবিনিময় সভায় অংস নেন। এরপর তিনি ত্রিশালের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেনাসদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares