মৌলভীবাজার-৪ জেলা বিএনপি নেতা মধুকে দল থেকে বহিস্কার

মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।দলীয় নীতি, আর্দশ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মহসিন মিয়া মধুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহসিন মিয়া মধুসহ সিলেট বিভাগের আরও পাঁচজন প্রার্থীকে বহিস্কার করা হয়। এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।মহসিন মিয়া মধু মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
তিনি এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)।