1

নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১টায় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সময় ব্যাটালিয়ন অধিনায়ক নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র-মাদক চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবির দৃঢ় তৎপরতার কথা জানান। এছাড়া নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, পুশইন রোধ সহ নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের কঠোর ও সতর্ক অবস্থানের কথাও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।