1

কুমিল্লার লালমাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে  বাড়ির পিছনের বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মামুনের (৪০) বিরুদ্ধে। গত ১১ জানুয়ারি (রবিবার) রাত আট টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের বাগানে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি রাত আনুমানিক ৮টায় ভুক্তভোগী ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে জোরপূর্বক বাড়ির পিছনের বাগানে নিয়ে যায় মামুন৷ পরে প্রাণনাশের ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।