1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কিশোরগঞ্জে আলুর কেজি ৭ টাকা : বিপাকে কৃষক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

কিশোরগঞ্জে আলুর কেজি ৭ টাকা : বিপাকে কৃষক

মো: মনিরুজ্জামান কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
Spread the love

কিশোরগঞ্জ (নীলফামারী): উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান.নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলুর কেজি ৫ থেকে ৭ টাকা দরে বিক্রি হওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। কারণ এই দামে উৎপাদন খরচ তো দুরের কথা কামলার খরচও উঠছে না। বাজারে অতিরিক্ত সরবরাহ, হিমাগারে পুরোনো আলু মজুত থাকা এবং চাহিদা কম থাকায় দাম কমেছে, ফলে কৃষকের স্বপ্ন এখন ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে, যেখানে লাভের বদলে লোকসান গুনতে হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, বাজারে আলুর দাম না থাকায় আলুর বয়স পেরিয়ে গেলেও তোলার খরচ না হওয়ায় ক্ষেতেই নষ্ট হচ্ছে আলু।
উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামের কৃষক একরামুল হক জানান,এবছর তিনি তিন বিঘা জমিতে আগাম আলু চাষ করেছেন। প্রতি বিঘায় ৩৫-৪০ হাজার টাকা খরচ করেছেন। বর্তমানে বাজারে তার উৎপাদিত আলু বিক্রি হচ্ছে প্রতি বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকায়। এতে প্রতি বিঘায় ২৫ থকে ৩০ হাজার টাকা লোকসান হচ্ছে।
একই এলাকার কৃষক জয়নাল আবেদিন জানান, এবারে গত বছরের তুলনায় কিছু টা খরচ কম হলেও প্রতি বিঘায় ৩০-৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। কিন্তু বর্তমান বাজার দরে প্রতি বিঘায় আলু বিক্রি করলে উৎপাদন খরচ তো পরের কথা আলু তোলার যে কামলার টাকা টাই উঠছে না। আলু আবাদ করে মনে হচ্ছে এখন যেন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার লোকমান আলম বলেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন ভালো হয়েছে, সরবরাহ বেড়েছে, তাই দাম কমেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares