1

ডাঃ আব্দুল হক বিদ্যালয় কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোঃখুরশিদ আলম, লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি: ৭,১০,২০২৫ইং,রোজ মঙ্গলবার কাজী এম এ জাহের রেদ‌ওয়ান কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৫ সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।

২০নং চর রমনী মোহন ইউনিয়ন ,সদর লক্ষ্মীপুর ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা প্রথম বার বিদ্যালয়ের নিজ নামে ২০২৫ ইং সনে এস‌এসসি পরীক্ষায় অংশগ্রহণ করে লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্যে শতভাগ পাশ করার অন্যন্য কৃতিত্ব অর্জন করায় কাজী এম এ জাহের রেদ‌ওয়ান, নিকাহ্ রেজিষ্টার,২০নং চর রমনী মোহন ইউনিয়ন ,সদর লক্ষ্মীপুর এর উদ্যোগে শাকচর গ্রীণ এগ্রো পার্কের পার্টি সেন্টারে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন করেছেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান জনাব সিরাজুম মনির, মনছুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল হোসেন, জব্বার মাস্টার হাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান জনাব মোঃ মাহাবুব আলম, চররুহিতা পাবলিক স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ তাজুল ইসলাম, নিকাহ্ রেজিষ্টার ২০নং চর রমনী মোহন ইউনিয়ন কাজী এম এ জাহের রেদ‌ওয়ান,জাবালে রহমত হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মোঃ নোমান সিরাজী, গ্রীণ এগ্রো পার্কের স্বত্বাধিকারী জনাব মোঃ ফয়সাল হোসেন এবং ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী সহ অন্যান্য অতিথি বৃন্দ ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত মধ্যে দিয়ে ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন।
এমন সুন্দর উ‌ৎসাহ উদ্দীপনামূলক অনুষ্ঠান টি আয়োজন করে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করার জন্য ডাঃ আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে কাজী রেদ‌ওয়ান ভাই কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
আশা করি আপনি আগামী দিনে অত্র বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সহযোগিতা অব্যাহত রাখবেন।
আল্লাহ আমাদের সহায় হোক। আমিন।