1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটার আজিমপুর গ্রামের বিয়ের প্রলোভনে ধর্ষণ মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে খাদ্য গোডাউনের সংকট ;ঝুঁকিতে শস্য সংরক্ষণ

সাইদুর রহমান ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Spread the love

মোঃ সাঈদুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খাদ্য গোডাউনে পর্যাপ্ত জায়গা না থাকায় খাদ্যশস্য সংরক্ষণে মারাত্মক সংকট দেখা দিয়েছে। এছাড়া ১৯৭৮ সালে নির্মিত জয়মনিরহাট ইউনিয়নের খাদ্য গোডাউনে তিনটি কক্ষের ধারণ ক্ষমতা মাত্র দুই হাজার মেট্রিক টন। কিন্তু উপজেলার চাহিদা অনুযায়ী পনেরো হাজার মেট্রিক টনের গোডাউন প্রয়োজন।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের ছাঁদের নানা স্থানে চির ধরেছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দেয়াল বেয়ে ভেতরে ঢুকে দেয়াল ও মেঝেকে স্যাঁতসেঁতে করে ফেলে। এর ফলে চালের মান নষ্ট হয়ে ফ্যাকাশে হওয়া ও পোকা ধরার ঝুঁকি বেড়ে যায়।

গোডাউন থেকে নিয়মিতভাবে বরাদ্দ অনুযায়ী টিসিবিতে ১৩৪ মেট্রিক টন, খাদ্যবান্ধব কর্মসূচিতে (১৫ টাকা কেজি) ৫৫৬ মেট্রিক টন এবং ভিডব্লিউভি কর্মসূচিতে ১০৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রতিটি ডিলার চাল তোলার আগে নমুনা (ডিও স্যাম্পল) নিয়ে থাকলেও মান নিয়ে অভিযোগ উঠছে।

গোডাউন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, যদি কোনো চাল বিতরণের সময় পঁচা বা দুর্গন্ধযুক্ত পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে জানাতে হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি নিম্নমানের চাল মিশিয়ে বিতরণ বা বিক্রি করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু প্রতিটি বস্তার গায়ে মিলারের নামের সিল থাকায় সহজেই সনাক্ত করা সম্ভব।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হামিদুর ইসলাম বলেন, ভূরুঙ্গামারীর খাদ্য গোডাউনটি জরুরি ভিত্তিতে সংস্কার এবং নতুন ভবন নির্মাণ অত্যন্ত প্রয়োজন।”

স্থানীয়রা বলছেন, দ্রুত নতুন ও আধুনিক গোডাউন নির্মাণ করা না হলে খাদ্য শস্য সংরক্ষণে বড় ধরনের ঝুঁকি দেখা দেবে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি