1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সাবেক এমপি খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

সাবেক এমপি খুররম খান চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী

আঃ হান্নান আল আজাদ,নান্দাইল উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
Spread the love

নান্দাইল প্রতিনিধি,আঃ হান্নান আল আজাদ: ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর আজ চতুর্থ ১৭ জুলাই চতুর্থ মৃত্যু বার্ষিকী। ২০২১ সালে এই দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪৬ সালের ৪ আগষ্ট নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাহাদুরপুর হাউজে এক সম্রান্ত জমিদার পরিবারের জন্মগ্রহণ করেন। পিতা জমিদার মরহুম আশরাফ হোসেন খান চৌধুরী মাতা মরহুমা শামছুন্নেছা চৌধুরী। নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই) নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে অবস্থিত হাসিনা খান চৌধুরী হাফিজিয়া ও নূরানীয়া মাদ্রাসায় একটি স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমের পুত্র নান্দাইল উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য নাসের খান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে যোহর নামাজের পর মরহুমের কবর জিয়ারত করা হয়। এরপর স্মরণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামূল হক এনাম।

স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও নান্দাইলের উন্নয়নে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন বক্তারা। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আশরাফ চৌধুরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির নেতা মাসুম খান, আলহাজ্ব আব্দুল মান্নান মাস্টার, জিয়াউর রহমান শাহিন, আব্দুস সালাম খোকন শিকদার, লিটন সরকার, মিজানুর রহমান ভূইয়া, ডা: আমিনুল হক ভূইয়া, সেচ্ছাসেবক দলের নেতা মোঃ নুরুল হক, যুবদল নেতা জহিরুল হক, মোবারক হোসেন উজ্জ্বল, শাহজাহান কবির এবং ছাত্রদল নেতা হৃদয় হাসানসহ পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।

সভা শেষে মরহুম খুররম খান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের সদস্যদেরসহ সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, তিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares