1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বরগুনায় ছাত্রীকে দিয়ে শিক্ষকের পা চাটানোর অভিযোগ

তালতলী উপজেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
Spread the love

তালতলী উপজেলা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় একটি মাদ্রাসায় ১১ বছরের এক ছাত্রীকে দিয়ে শিক্ষকের পা চাটানো ও ময়লা খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মারকাজুল কুরআন আরবি মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান (২৬) ওই মাদ্রাসায় ইংরেজি ও গণিতের শিক্ষক হিসেবে কর্মরত।
ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে পড়া না পারায় শিক্ষক তাকে একা রুমে ডেকে নেয়। পরে ভয় দেখিয়ে নিজের পা চাটাতে বাধ্য করে এবং মাটিতে পড়ে থাকা নোংরা ময়লা খাওয়ায়।

এ ঘটনাকে অমানবিক ও ন্যক্কারজনক উল্লেখ করে স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বলেন, আমি শুধু ময়লা খাওয়ানোর কথা বলে ভয় দেখিয়েছি, তা ছাড়া কিছুই না।

আর অন্যান্য যে অভিযোগগুলো রয়েছে সেগুলো মিথ্যা।
তালতলী শিশু সুরক্ষা কমিটির সভাপতি হাইরাজ মাঝি বলেন, শিক্ষার নামে শিশুদের ওপর এমন আচরণ লজ্জাজনক। একজন শিক্ষকের কাছ থেকে এটি কল্পনাও করা যায় না।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি