1

নড়াইলে অবৈধ বঙ্গবন্ধু হকার্স মার্কেট গুড়িয়ে দিলো প্রশাসন

রফিকুল ইসলাম,নড়াইল সদর উপজেলা প্রতিনিধি:
নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সড়কের ফুটপাথে হঠাৎ গড়ে ওঠা অবৈধ বঙ্গবন্ধু হকার্স মার্কেট গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনায় সেনাবাহিনী,পুলিশ,ফায়ারব্রিগেট,বিদুৎ বিভাগ ও সড়ক বিভাগের অংশগ্রহন ছিলো।

বুধবার (১৪ মে) সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন,সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার দেবাশীষ অধিকারী।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে,নড়াইল–যশোর সড়কের নড়াইল শহরাংশের ৪ লেন সড়ক বাস্তবায়নে ইতিপূর্বে সড়কের জায়গায় গড়ে তোলা “বঙ্গবন্ধু হকার্স মার্কেট”অপসারন করা হয়।

সড়কের কাজ শেষ না হতেই ফুটপাথ জুড়ে ৩০টির ও অধিক দোকান গড়ে ওঠে।

মঙ্গলবার (১৩ মে) রাতে মার্কেট উচ্ছেদে মাইকিং করা হলেও আমলে নেয়নি বঙ্গবন্ধু হকার্স মার্কেটের দখলদারেরা। দখলদাররা প্রশাসনের সঙ্গে অনেক দেন দরবার করেও মার্কেটটি’র শেষ রক্ষা করতে পারেনি।