1

গোপালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বাইশকাইল গোয়ালপাড়া গ্রামের কৃষক ফজলুল হক (৫০) মাঠে গরু আনতে যেয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন, বুধবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে ।
বাইশকাইল গ্রামের কামরুল ইসলাম জানান, অত্র গ্রামের মৃত জোয়াহের মুন্সীর দুই ছেলে ফজলুল হক ও সোহরাব উদ্দিন আকাশে মেঘ দেখে, দৌড়ে মাঠে ছুটে যান গরু আনতে। এসময় বজ্রপাত হলে বড় ভাই ফজলুল হক নিহত ও ছোট ভাই বাক প্রতিবন্ধী সোহরাব কিছুটা আহত হন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ আছেন।
এঘটনায় বাইশকাইল গোয়ালপাড়া সহ আশেপাশের গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল নয়টার পারিবারিক কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন হবে।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন ফেসবুক ষ্ট্যাটাসের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।