মেহেরপুরে প্রবাস ফেরৎ এক ব্যক্তিকে কুপিয়ে হত্য

প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি:পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার রাইপুরে শরিফুল ইসলাম (৪০) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিকাল ৩টার দিকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে একরামুল হকসহ কয়েকজন দূর্বৃত্ত। নিহত শরিফুল ইসলাম রাইপুর খা পাড়ার বাবর আলীর ছেলে।
স্থানীয় কাবুল মেম্বর জানান, তিন বছর আগে বিদেশে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আকছেদ আলীর ছেলে মোঃ এনামুল হক ওরফে খোকনের সাথে শরিফুলের শত্রুতা তৈরি হয়। এর পর শরিফুল দুবাইয়ে চলে যায়। গত দুই মাস আগে শরিফুল দেশে ফিরে আসে। আজ বিকালে শরিফুল মাঠ থেকে বাড়ি ফিরে আসার পথে এনামুল হক খোকন কৌশলে হাতিকাটার মোড়ে ডেকে নিয়ে সেসহ কয়েকজন হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামী আমিনুল ইসলাম খোকন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এঘটনার আর কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।