1

নিবন্ধন পেতে পারে ১২ টি নতুন রাজনীতিক দল

শিরোমনি ডেস্ক রিপোর্ট:  নিবন্ধনের জন্য আবেদন করা ৯৩ দলের মধ্যে ১২টির কাগজপত্র সঠিক পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন এসব দলের মাঠপর্যায়ের কার্যালয়ের তথ্য যাচাই করবে ইসি। এরপর নতুন দলের নিবন্ধন চূড়ান্ত করা হবে।

আজ মঙ্গলবার ইসি এ সিদ্ধান্ত নেয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিক বাছাইয়ে যে ১২টি দল টিকেছে, সেগুলো হলো এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।