1

৫ সিটি নির্বাচন;উকিল সাত্তার মডেল নিয়ে শঙ্কা

শিরোমনি ডেস্ক রিপোর্ট:যদিও ঢাকা, চট্টগ্রামের পর একযোগে পাঁচটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন হাতছাড়া করা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে একধরনের দোদুল্যমানতা রয়েছে।  এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে উকিল আবদুস সাত্তার দলছুট প্রার্থী হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেয়ে জয়ী হন। উকিল সাত্তারের মতো কেউ প্রার্থী হয়ে বসেন কি না, সেই শঙ্কাও আছে নীতিনির্ধারকদের মধ্যে।

মাঠপর্যায়ের নেতাদের অনেকে বলছেন, বর্তমান প্রেক্ষাপটে পাঁচ সিটি করপোরেশনের এ নির্বাচন দেশের পাঁচটি অঞ্চলের শহুরে মানুষের মনোভাব বোঝার জন্য গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ সরকারের ওপর বিক্ষুব্ধ। তারা ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেখতে চায় না।

এ কারণে এ নির্বাচন নিয়ে নাগরিকদের মধ্যে আগ্রহ আছে। তা ছাড়া মানুষের মধ্যে এ আলোচনাও আছে যে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা কেমন হয়, এটাও দেখার বিষয় আছে। তাই জাতীয় নির্বাচনের প্রাক্কালে সরকারের ভোট চুরি বা ভোট ডাকাতি হলে, তারও সর্বশেষ পরীক্ষাটা হওয়া দরকার।