1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পটুয়াখালীতে পুলিশের ধাওয়া;বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

পটুয়াখালীতে পুলিশের ধাওয়া;বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ

মো: যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
Spread the love

মো: যুবরাজ,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ধাওয়া দিয়ে নেতা–কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। আজ শনিবার সকালে শহরের কলেজ রোডে বিএনপির কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপি পদযাত্রার কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে আজ শনিবার সকালে পটুয়াখালী শহরের বনানী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এতে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকারের সঞ্চালনায় সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সমাবেশে শেষে পদযাত্রা শুরু হয়ে পৌরসভা মোড়ে যাওয়ার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে লাঠিপেটা শুরু করে। এতে নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ শনিবার জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি করছে বিএনপি।

জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার বলেন, ধাওয়ার সঙ্গে নেতা–কর্মীদের লাঠিপেটা শুরু করে পুলিশ। এ সময় নেতা–কর্মীদের কাছ থেকে ব্যানার–ফেস্টুন কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এমনিতেই জেলা বিএনপিতে দ্বন্দ্ব রয়েছে। কে সামনের সারিতে থাকবে, কে বক্তব্য রাখবে, এসব নিয়ে নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শহরের পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এ পদক্ষেপ নেয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares