1

ময়মনসিংহ ফুলপুরে ছাত্রলীগের উপহার সামগ্রী বিতরণ

আলমগীর ইসলাম,ময়মনসিংহ জেলা প্রতিনিধি। ময়মনসিংহের ফুলপুর উপজেলা ২নং রামভদ্রপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও সীমা বেগমের কোলে জোরে গত (২৩ জানুয়ারী) রাতে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন মেয়ে সন্তানের আগমন ঘটে এই খবর প্রকাশিত হওয়ার পড়ে বাংলাদেশের সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপৃর্ত প্রতিমন্ত্রী জননেতা জনাব শরীফ আহমেদ এমপি সার্বিক খোঁজ খবর ও সহযোগিতা করতে ফুলপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন লিমন কে নির্দেশনা প্রদান করেন।

আজ (৪ ফেব্রুয়ারী) দুপুরে মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুলপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ হোসেন লিমন এর নেতৃত্বে এই শিশুর পরিবারের কাছে মিষ্টি ও উপহার সামগ্রী এবং নগদ টাকা উপহার হিসেবে প্রদান করা হয় এ ছাড়াও সার্বিক সহযোগিতায় পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।