1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ভারতে ১৯.৪ শতাংশ পরিবার খোলা জায়গায় টয়লেট করে - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার চাঁদপুরে ফেসবুকে কম দামে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন নোয়াখালী বেগমগঞ্জে আগস্ট মাসের ২২ দিনে ছয়টি গুলিবর্ষণ হবিগঞ্জের খোয়াই নদীতে উজানের ঢলে পানি বেড়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে

ভারতে ১৯.৪ শতাংশ পরিবার খোলা জায়গায় টয়লেট করে

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
Spread the love

ভারতে ১৯.৪ শতাংশ পরিবারের কোনও টয়লেট সুবিধা নেই। এর অর্থ হলো- তারা খোলা ও নোংরা জায়গায় মলত্যাগ করে। শহরাঞ্চলের মোট পরিবারের ৬.১ শতাংশ এবং গ্রামাঞ্চলের মোট পরিবারের ২৫.৯ শতাংশের টয়লেট নেই।

ভারতে টয়লেট সুবিধা সবচেয়ে কম বিহারে (৬১.২ শতাংশ), এছাড়া ঝাড়খণ্ডে (৬৯.৬ শতাংশ, এবং ওড়িশায় (৭১.৩ শতাংশ)। অপরদিকে দেশটির শুধু লাক্ষাদ্বীপে শতভাগ টয়লেট সুবিধা রয়েছে। এছাড়া মিজোরামে ৯৯.৯ শতাংশ, কেরালায় ৯৯.৮ শতাংশ পরিবারে টয়লেট সুবিধা রয়েছে।

২০২২ সালের প্রতিবেদনে বলা হয় যে, গত ৭ বছরে এই সংখ্যা ৩৯ শতাংশ থেকে ১৯ শতাংশে পৌঁছেছে।

এনএফএইচএস অনুসারে, ভারতের ৬৯.৩ শতাংশ পরিবারে উন্নত টয়লেট সুবিধা রয়েছে। এছাড়া ৮.৪ শতাংশ পরিবার ভাগাভাগি করে টয়লেট ব্যবহার করে। এছাড়া ২.৯ শতাংশ পরিবার পাবলিক টয়লেট ব্যবহার করে।

দেশটিতে শহরে থাকা ৮০.৭ শতাংশ পরিবারের উন্নত টয়লেট সুবিধা রয়েছে। এই পরিমাণ গ্রামাঞ্চলে ৬৩.৬ শতাংশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে গ্রামীণ ভারতকে উন্মুক্ত মলত্যাগ মুক্ত ঘোষণা করেছিলেন। তিনি ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন। তার সময়সীমা ছিল ২০১৯ সাল পর্যন্ত।

ভারতে যে ৫টি রাজ্যে টয়লেট সুবিধা সবচেয়ে কম রয়েছে সেগুলো হলো- বিহার (৬১.৭), ঝাড়খণ্ডে (৬৯.৬), ওড়িশা (৭১.৩), মধ্যপ্রদেশ (৭৬.২) এবং উত্তর প্রদেশ (৭৮.৪)।

ভারতে যে ৫টি রাজ্যে টয়লেট সুবিধা সবচেয়ে বেশি, সেগুলো হলো- লাক্ষাদ্বীপ (১০০), মিজোরাম (৯৯.৯), কেরালা (৯৯.৮), নাগাল্যান্ড ৯৯.৭) এবং লাদাখ ও দিল্লি (৯৯.৪)। সূত্র: হিন্দুস্তান টাইমস

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares