1

মাগুরায় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কম্বল বিতরণ

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়াল পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৪ জানুয়ারি শনিবার সকালে অসহায়-দরিদ্র নারী, পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিস এলাকার ৪০০টি পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ বিশিষ্ট সমাজসেবক মোঃ সাখাওয়াত হোসেন সন্টু, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, যাকাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ এলাকার বিশিষ্টজনেরা।