সাঁথিয়ায় চোরাই মালামাল উদ্বারসহ ৪ জন গ্রেফতার
|

মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় চোরাইকৃত মালামালসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার করমজা গ্রামের আফছার মোল্লার ছেলে হারুন(২৮),তলট গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে শাহজাহান আলী(৪৫),বেড়া উপজেলার স্যানালপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আশিক(২৩), জোড়দহ(রাঙ্গাবাড়িয়া) গ্রামের মৃত আঃ লতিফের ছেলে জুয়েল আহম্মেদ(৪০)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, গত২০ ডিসেম্বর ভোররাতে উপজেলা মুত্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের গ্রীল ও তালা কেটে ভিতরে প্রবেশ করে ১টি টিভি,২টি সাউন্ডবক্স, ১পি পানির পাম্প, ১২ ভোল্টের ৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়।
গ্রেপ্তারকৃতদের রোববার দুপুরে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।