চাঁদপুরে বাইকে বোরকা পেঁচিয়ে তরুণীর মৃত্যু

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জাফরবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জান্নাত ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা এলাকার বালি চাটিয়া গ্রামের আলী আব্বাস পাটওয়ারীর মেয়ে এবং ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।
থানায় আসা জান্নাতের স্বজনরা জানায়, পরিবারের কাউকে না জানিয়ে সে বাড়ী থেকে বের হয়ে আসে।
পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম ও জান্নাতের স্বজনরা জানান, জান্নাত তার ছেলে বন্ধু খলিলুর রহমান (২৬) এর সাথে ফরিদগঞ্জ বাড়ী থেকে বাইকে হাজীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর হয়ে রওয়ানা হয়। ঘটনাস্থলে আসলে অসতর্কতার কারণে বাইকের চেইনের সাথে তার বোরকার নীচের অংশ পেঁচিয়ে সড়কে চিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর খলিল নিজেই তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ জানান, মটর বাইকের চেইনের সাথে বোরকা পেছিয়ে জান্নাতের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা থানায় আনা হয়েছে। জান্নাতের বন্ধু খলিলুর রহমান থানায় আটক রয়েছে।