সিরাজগঞ্জ কামারখন্দে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
|

মোঃ আতিকুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
:সিরাজগঞ্জের কামারখন্দে ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় কামারখন্দের জামতৈল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ সংশ্লিষ্ট থানায় দেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বরুয়াল গ্রামের দুলাল হোসেনের ছেলে সাব্বির রায়হান ওরফে রানা (২৫) ও ঠাকুরগাঁও সদর থানার মুসলিমপুর গ্রামের ইনছান আলীর ছেলে মো. সাহিন (২৭)।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আবুল হাশেম সবুজ।
তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক-বিরোধী অভিযান চালিয়ে ৯৮বোতল ফেনসিডিলসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের দায় স্বীকার করেছে।