মুন্সীগঞ্জের মেঘনা ব্রীজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ
|

বিশেষ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ব্রীজের নিচে অজ্ঞাত একজন ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী।লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি বিষ পান করে আত্নহত্যা করেছে।বিষয়টি থানা পুলিশকে জানিয়েছে স্থানীয় লোকজন।মঙ্গলবার(১৩ ডিসেম্বর)দুপুর ১২ টায় এলাকাবাসী লাশ দেখে গজারিয়া থানা পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা ব্রীজের নিচে নদী সংলগ্ন এলাকায় আনুমানিক ৬০/৬২ বছর বয়সের অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি পাওয়া যায়। মৃত দেহটির পাশেই বিষের ১টি বোতল পাওয়া যায়।স্থানীয় ও ইউপি সদস্য রিটু প্রদানের ভাষ্যমতে,বৃদ্ধটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি।ঘটনাস্থলে এসআই সিকান্দর হোসেনের নেতৃত্বে পুলিশ হাজির হন এবং সুরতহাল করেন,মৃত পরে থাকা লাশটি পুলিশ হেফাজতে নেওয়া হয়।