নওগাঁয় কৃষি প্রণোদনার ধানের বীজ ও সার বিতরণ
|

রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বোরো চাষাবাদের জন্য প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
বুধবার ( ৭ ডিসেম্বর ) সকাল সাড় ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মনিরুজ্জামান প্রমূখ।
এ সময় উপজেলার ৪ হাজার ৩শ জন কৃষক উফসী বোরো ধান বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ২৫০ জন কে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ প্রদান হয়েছে।