1

ফেনীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য: ফাঁস দিয়ে আত্মহত্যা

আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি, ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দিপু দাস (১৭)। সোমবার (২৮ নভেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করায়, অকৃতকার্য হওয়ার বিষয়টি মানতে পারেনি। দিপু দাস কাউকে কিছু না বলে, নিজ ঘরের ভিতর আত্মহত্যা করেছে।নিহত দিপু দাস কুয়েত প্রবাসী রতন কুমার দাসের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।