1

ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের মূল হোতা আটক

প্রতিনিধি, জয়পুরহাট: সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে চাকরির ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের মূল হোতা জয়পুরহাটে শাহিনুর ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ নভেম্বর) জয়পুরহাট  র‌্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়।
আটককৃত শাহিনুর ইসলাম (৩৩) নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত ভুয়া নিয়োগপত্রসহ র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ২৮ নভেম্বর সোমবার রাতে জয়পুরহাট পাসপোর্ট অফিসের কাছ থেকে  তাকে আটক করেন। এসময় তাদের কাছ থাকা ১টি ভুয়া নিয়োগপত্র, ২টি ভুয়া সিল, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।