ফেনীতে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক ৩
|

আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি, ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাতের বেলায় পূর্ব মধুগ্রাম ও দক্ষিণ সতর থেকে এদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ২৫ নভেম্বর রাতের বেলায় পূর্ব মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে, মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ জামাল উদ্দিন, ভুইয়া(৬০) আটক করে। এসময় তার সাথে থাকা ১০০ বোতল ফেনসিডিল ও জব্দ করা হয়।
অন্যদিকে পৌরসভার দক্ষিণ সতর এলাকায় অভিযান চালিয়ে, আব্দুল গোফরানের ছেলে, মোঃ শাহীন (২৬) ও একই এলাকার মৃত তোফায়েল আহমেদের ছেলে রবিউল হক প্রকাশ জুমন (২৩) কে দেশীয় তৈরি ৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারের পর সবাই নিজ নিজ অপরাধের কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।