গোপালপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ ২০২২ পালিত

মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১টায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শহীদ মুক্তিযোদ্ধা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ওষুধগুলো ব্যবহার সহনীয় মাত্রায় আনার জন্য চিকিৎসক, ফার্মেসি মালিক ও জনসাধারনের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ডা. প্রিয়াংকার সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলিম আল রাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইয়াকুব আলী প্রমূখ।
বক্তারা বলেন, এন্টিমাইক্রোবিয়াল ওষুধ বলতে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, পরজীবী ইত্যাদি জীবাণুরোধী ওষুধ, যেমন: এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল, এন্টিভাইরাল ও এন্টিম্যালেরিয়াল ইত্যাদিকে বুঝায়। এ ওষুধগুলো মানুষ, প্রাণী এবং উদ্ভিদে জীবাণু সংক্রমণজনিত রোগের চিকিৎসায় এবং সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে।
আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৮-২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হয়।