খুলনায় বিএনপি সমাবেশে সন্ত্রাসীদের জড়ো করছে

আ.লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের কাছে অভিযোগ আছে খুলনায় বিএনপির সমাবেশে সন্ত্রাসীদের জড়ো করা হচ্ছে। সন্ত্রাসের ভয়েই পরিবহনমালিকেরা ধর্মঘট ডেকেছেন। এতে সরকারের কোনো হাত নেই। সরকার সমাবেশ করতে বাধা দিচ্ছে না।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘দ্য মাইন্ড বিহাইন্ড দ্য মিরাকলস: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।