বগুড়া সারিয়াকান্দিতে বিশ্ব ডিম দিবস পালিত

সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ প্রতিদিন একটি ডিম পুষ্টিময় সারাদিন এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শুক্রবার সকাল ১১ টায় একটি র্যালী বের হয় । র্যালী শেষে এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শাহ আলম, ভেটেরিনারি সার্জন ডাঃ মাহে আলম, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ তমাল মাহমুদ প্রমুখ ।