1

গোপালপুরে জাতীয় জন্ম- মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব এই স্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় জন্ম- মৃত্যু নিবন্ধন দিবস ২২ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম- মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডাক্তার সুদীপ ভট্টাচার্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ আব্দুল বাছেদ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজ।