1

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী সন্তানসহ নিহত ৩

সবুজ ভদ্র, চাঁদপুর :৮ মা‌সের অন্তস্বত্ত্বা স্ত্রী‌কে কচুয়া সাচারের একটি বেসরকারি  হাসপাতাল ডাক্তার দেখা‌নো শে‌ষে  থে‌কে বা‌ড়ির ফেরার প‌থে কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী -স্ত্রী ও তা‌দের অনাগত সন্তানসহ ৩ জন নিহত হ‌য়ে‌ছেন ।১০ সেপ্টেম্বর ২০২২খ্রি. শনিবার বি‌কে‌লে ঢাকা-কচুয়া সড়‌কের চাঁদপুরের কচুয়া উপ‌জেলার পা‌থৈর ইউ‌নিয়‌নের হাটমুরা নামকস্থা‌নে নতুন মসজিদের ৫০ফিট পশ্চিম পাশে এ ঘটনা ঘ‌টে ।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বারৈয়ারা গ্রামের দিগীরপাড় গ্রা‌মের মো. ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন (২৮) ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার (২৩) এবং তা‌দের ৮ মা‌সের অনাগত সন্তান ।
কচুয়া থানা ও স্থানীয় সূ‌ত্রে জানা‌গে‌ছে, ওয়াজ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে সাচার মেডিকেলে চিকিৎসা নিতে যান। মেডিকেলে ডাক্তার দেখানো শেষে সাচার থেকে সিএনজি করে রওয়ানা হন স্বামী ও অন্তাস্বত্ত্বা স্ত্রীসহ  দুজন। সিএন‌জি‌ হাটমুরা নামকস্থা‌নে পৌছ‌লে অন্য দিকে  থে‌কে আসা মালবাহী ট্রাকটি ঢাকা থেকে মালামাল বুঝাই করে কচুয়া যাওয়ার পথে ট্রাক ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।  ট্রা‌কের ধাক্কায় সিএনজির পিছ‌নের দি‌কটা পিষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লে স্বামী ওয়া‌জ উ‌দ্দিন ও  স্ত্রী সা‌বিকুন নাহারসহ গর্ভে থাকা ৮ মাসের অনাগত শিশুটি মারা যান।সংবাদ পে‌য়ে সাচার ফা‌ঁড়ি ইনচার্জ এসআই আ‌নোয়ার হোসেন ঘটনাস্থ‌লে পৌ‌ঁছে ঘাতক ট্রাক‌টি আটক ক‌রে লাশ উদ্ধার ক‌রে ।
এসময় স্থানীয়  ইউ‌পি চেয়ারম‌্যান আলী আক্কাছসহ স্থানীয় ব্যক্তিবর্গ ঘটনাস্থলে ছুটে আসেন । এঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে আসে ।