1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঢাকার বৃত্তাকার নৌপথে স্পিডবোট চালু - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার চাঁদপুরে ফেসবুকে কম দামে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন নোয়াখালী বেগমগঞ্জে আগস্ট মাসের ২২ দিনে ছয়টি গুলিবর্ষণ হবিগঞ্জের খোয়াই নদীতে উজানের ঢলে পানি বেড়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে

ঢাকার বৃত্তাকার নৌপথে স্পিডবোট চালু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
Spread the love

বেসরকারি উদ্যোগে প্রথম পর্যায়ে টঙ্গী-আবদুল্লাহপুর-কড্ডা এবং টঙ্গী-আবদুল্লাহপুর (গাজীপুর)-উলুখোলা (কালীগঞ্জ) এই দুটি রুটে স্পিডবোট চলাচল করবে। টঙ্গী-আবদুল্লাহপুর-কড্ডা ভাড়া ১৫০ টাকা। সময় লাগবে ২৫ মিনিট এবং টঙ্গী-আবদুল্লাহপুর (গাজীপুর)-উলুখোলা (কালীগঞ্জ) ভাড়া ১২০ টাকা। সময় লাগবে ১৯ মিনিট।পর্যায়ক্রমে যাত্রীদের চাহিদার ভিত্তিতে কড্ডা-গাবতলী এবং গাবতলী-সদরঘাট এ দুটি নৌরুটে স্পিডবোট চালু করা হবে।

রাজধানীতে যানবাহনের চাপ কমাতে চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় দুই দশক আগে ২০০০ সালে। কথা ছিল, এই নৌপথ দিয়ে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করতে পারবে মানুষ। বৃত্তাকার নৌপথে ২০০৪, ২০১০, ২০১৩ ও ২০১৪ সালে চার দফা ওয়াটার বাস ও লঞ্চ নামানো হয়েছিল। তবে সব কটি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। এবার নামানো হলো স্পিডবোট।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ইনফিনিটি মেরিটাইমের মাধ্যমে এই সেবা চালু করা হচ্ছে। প্রতিষ্ঠানটি যেসব স্পিডবোট চালাবে, সেগুলো আগে মাওয়া ঘাটে চলত।

স্পিডবোট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআইডিব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নৌ পুলিশপ্রধান মো. শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে দুই প্রতিমন্ত্রী টঙ্গী নদীবন্দরে বিআইডব্লিউটিএর ইকোপার্ক উদ্বোধন করেন। টঙ্গী নদীবন্দর এলাকায় ৩.০ একর অধিগ্রহণকৃত ভূমির মধ্যে ২.৫ একর ভূমিতে ইকোপার্কটি নির্মিত হয়েছে। ইকোপার্কে ফলদ, বনজ ও ঔষধিসহ প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে, যা প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে পাঁচতলাবিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার, ছয়টি চাইল্ড রাইড ও একটি ঝরনা রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares