1

নারায়নগঞ্জে বিএনপি মিছিলে গুলির নিন্দায় সিপিবি(এম)

শিরোমণি ডেস্ক : নারায়নগন্জে বিএনপির সমাবেশে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-সিপিবি(এম)  আজ ১ লা সেপ্টেম্বর  ২০২২ বৃহস্পতিবার সন্ধায় সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন আজ নারায়নগঞ্জে বিএনপির শোভাযাত্রায় পুলিশ গুলি করে  শাওন নামের এক কর্মীকে হত্যা ও অনেককে আহত করেছে এমন নেক্কারজনক ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের মিছিলে পুলিশ গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে, আহত করেছে শতাধিক নেতা-কর্মীকে।  আমরা এই হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বিবৃতিতে নেতৃবৃন্দ আর ও বলেন রাজনৈতিক দলগুলোর  সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে  মিটিং মিছিল জনসভায় বাঁধা দিয়ে  এই ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে নেতৃবৃন্দ সকল অত্যাচার দমন, পীড়ন, নির্যাতনের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।