1

ফুলগাজীতে ইয়াবা ব্যাবসায়ীর ৩ মাসের কারাদণ্ড 

আবুল হাসনাত রিন্টু, ফেনী থেকে, ফেনীর ফুলগাজীতে এক ইয়াবা কারবারি মো. ইব্রাহিম (৪০) কে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার এ রায় দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক বিরোধী টাস্কফোর্স মঙ্গলবার সকালে ফুলগাজী উপজেলার খানাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ পিস ইয়াবাসহ ফুলগাজীর উত্তর শ্রীপুরের মৃত মো. মোস্তফার ছেলে মো. ইব্রাহিম (৪০) কে আটক করে। আটককৃতকে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগমের নিকট উপস্থিত করা হলে। তিনি মাদক কারবারিকে ৩ মাসের কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হকসহ টাস্কফোর্স সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফ অভিযানের তথ্য নিশ্চিত করে  জানান, ইয়াবা কারবারি মো. ইব্রাহিমকে সাজা প্রদানের পর ফেনী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।