খুলনায় গাঁজা ও নগদ ১৫হাজার টাকাসহ আটক-১

ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫শ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রয়ের নগদ ১৫ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী মো. সুমন সরদার(৩৫)কে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ। ৪ আগস্ট দুপুর সোয়া ১২টায় খানজাহান আলী থানাধিন গ্যারিশন বাজার যাত্রী ছাউনীর সামনে থেকে তাকে মাদক ও নগদ অর্থসহ আটক করা হয়। পুলিশ জানায়, বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার এস আই হাসানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গ্যারিশন যাত্রী ছাউনীর সামনে থেকে সুমন সরদারের গতিরোধ করে তার কাছে থাকা ৫শ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ১৫ হাজার টাকাসহ তাকে আটক করে। আটককৃত মো. সুমন সরদার শিরোমণি লিন্ডা ক্লিনিকের পিছনে আমজাদ হোসেনের বাড়ীর ভাড়াটিয়া সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মঙ্গলেরহাট বাজার এলাকার মজিবর রহমান সরদারের পুত্র।