1

শরীয়তপুরে বিএনপি জ্বালানী অব্যবস্থাপনার প্রতিবাদ সমাবেশ

মোঃ বাতেন আহম্মেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমনি: শরীয়তপুর সদর উপজেলায় জ্বালানী অব্যবস্থাপনার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন শরীয়তপুর জেলা বিএনপি।  সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য  আলহাজ্ব সফিকুর রহমান কিরন  এর সভাপতিত্বে জ্বালানী অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির প্রতিবাদ  ও বিক্ষোভ সমাবেশ  করেন। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,  ডাঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক,  সাঈদ আহমেদ আসলাম  সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।