1

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

মোঃ বাতেন আহম্মেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমনি: শরীয়তপুর জেলাধীন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের, ২৫ নং ভোগকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: শাহাদাত হোসেনের বিরুদ্ধে সরকারী গাছ কর্তন ও হস্তান্তরের অভিযোগ উঠে। উক্ত অভিযোগে গত ২৬ শে জুলাই প্রধান শিক্ষক কে শোকজ করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব লুৎফর রহমান। তিনি বলেন ভোগকাঠি এলাকাবাসীর অভিযোগে ঘটনার সত্যতা যাচাই করেন, সহকারী শিক্ষা অফিসার জনাব রিপন মিঞা। এলাকাবাসী জানান যে, গত ২৫ জুলাই রাতে উপজেলার একটি স্বমিলে সরকারী গাছ নিয়ে যায়   প্রধান শিক্ষক জনাব মো: শাহাদাত হোসাইন। উক্ত কর্মকান্ড টি সরকারী কর্মচারী শৃঙ্খলা আপিল বিধি ২০১৮ গন কর্মচারী নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ ২০১৮ ভঙ্গের শামিল বিধায় অভিযুক্ত প্রধান শিক্ষক কে শোকজ করা হয়েছে ।