1

নকলায় ঈদ -উল-আজহা’র আগাম জামাত অনুষ্ঠিত

বিল্লাল হোসেন সোহাগ,শেরপুর প্রতিনিধি:শেরপুরের নকলা পৌর শহরের চরকৈয়া গ্রামে ঈদ-উল-আজহা’র আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।

(৯) জুলাই শনিবার সকাল সাড়ে আটটায় ঈদ-উল-আজহা’র আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছরের ন্যায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিলরেখে এবারও উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক মুসল্লী এবারও ঈদ-উল-আজহার জামাত আদায় করেন। ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি কালো কাপড়ের পর্দা টানিয়ে মহিলারাও ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন।

আগাম  ঈদের জামাত সম্পর্কে নামাজের ইমাম মাওঃ সারোয়ার জাহান জানান  আগাম ঈদের নামাজ আদায় করলেও এ এলাকায় অধিকাংশ মানুষ কোরবানী করবেনা আজ। আগামীকাল সোমবার এলাকার অন্যান্যদের সাথে মিলে কোরবানী করবেন বলে তিনি জানান।