সিএনজি তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ আটক ২

ওমর ফারুক, চাঁদপুর:চাঁদপুরের কচুয়ায় গাঁজাসহ সোহেল প্রকাশ ও মো. শুভ নামের দুই মাদক কারবারীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।সোমবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এসআই দেলোয়ার হোসেন রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুরিয়া এলাকায় চেকপোস্ট চলাকালীন সিএনজিতে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করেন।আটককৃত সোহেল প্রকাশ শুক্কুর আলী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দশপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে ও ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকার ইব্রাহিম মিয়ার মো. শুভ ।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।