1

বাড়ি ফেরা হলোনা বিজিবি সদস্য জামিলের

বিল্লাল হোসেন সোহাগ,শেরপুর প্রতিনিধি: শেরপু‌রে মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে উ‌ল্টে ইউসূফ জামিল না‌মে এক বি‌জি‌বি সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন। আজ বৃহম্পতিবার (১৬ জুন) দুপু‌রে সদর উপ‌জেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত জা‌মিল সদ‌রের হালগড়া চর বড়ইগা‌ছি এলাকার খলিলুর রহমা‌নে ছেলে।পু‌লিশ জানায়, ইউসূফ জা‌মিল বি‌জি‌বির সিপাহী প‌দে কর্মরত ছি‌লেন। গত ১২ জুন ১২ দি‌নের ছু‌টি নি‌য়ে গ্রা‌মের বা‌ড়ি শেরপু‌রে আ‌সেন। আজ সকা‌লে প‌রিবা‌রিক নানা প্রয়োজনীয় কেনাকাটা কর‌তে মোটরসাই‌কেল‌যো‌গে শেরপুর শহ‌রে আ‌সেন। প‌রে ঔষধসহ সব কেনাকাটা শে‌ষে বা‌ড়ি ফির‌ছি‌লেন তি‌নি। এসময় সদরের কানাশাখোলা চন্দ্রকোনা সড়কে আমতলা বাজার এলাকায় আস‌লে মোটরসাই‌কে‌লের নিয়ন্ত্রণ হারি‌য়ে উ‌ল্টে ঘটনাস্থ‌লেই নিহত হন জা‌মিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে জানায়।