1

শেরপুরে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিল্লাল হোসেন সোহাগ শেরপুর প্রতিনিধি

শেরপুরে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন শনিবার দুপুরে শহরে বিক্ষোভ শেষে জেলা বিএনপির কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের কাছে কোনো দাবী করে লাভ নেই। রাজপথে অধিকার আদায় করে নিতে হবে। কেন্দ্র থেকে আন্দোলনের ডাক দিলেই শেরপুর বিএনপি একসাথে রাজপথে নামবে।

 

জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ও বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা, বিএনপি নেতা ফজলুল কাদের লাভলু, এডভোকেট সিরাজুল ইসলাম, এটিএম আমির হোসেন, মামুনুর রশিদ পলাশ, আবু রায়হান রুপন, যুবদল নেতা সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সফিকুল ইসলাম, ছাত্রদল নেতা মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ।

 

সমাবেশের আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।