ইউক্রেনীয় বাহিনীর গোলাবারুদ ফুরিয়ে আসছে

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, আগ্রাসন চালানো রাশিয়ান সেনাদের সঙ্গে তীব্র কামান যুদ্ধ হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর গোলাবারুদ ফুরিয়ে আসছে। দক্ষিণ ফ্রন্টলাইনের মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম বলেছেন, লড়াই ‘কামান যুদ্ধে’ পরিণত হয়েছে। ইউক্রেনের সেনারা গোলা কম ছুড়ছে এবং রুশ সেনার খুব শক্তিশালী হয়ে উঠছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।