1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাগেরহাটে পৌনে দুই লাখ শিশু খাবে ভিটামিন (এ) ক্যাপসুল - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

বাগেরহাটে পৌনে দুই লাখ শিশু খাবে ভিটামিন (এ) ক্যাপসুল

নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
Spread the love

নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাটে ১ লক্ষ ৭৬ হাজার ১৪জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ১৫ পর্যন্ত জেলার ৯ উপজেলা ও ২টি পৌরসভার শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের অরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়। এসময় বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আহসানুল করিম,আহাদ উদ্দিন হায়দারসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।নির্ধারিত এই সময়ে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৭৭৩ জন শিশুকে নিল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৫ হাজার ২৪১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই বয়সের মধ্যে অতিরিক্ত কোন শিশু থাকলে তাদের জন্যও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্থা রয়েছে। জেলার ৯টি উপজেলা ও দুটি পৌরসভার এক হাজার ৮৫৮টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এই কর্মযজ্ঞে স্বাস্থ্য বিভাগের ৯২৪ কর্মীসহ ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করবেন।ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, কোভিডের কারণে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গুরুতর অসুস্থ কোন শিশু এই ক্যাপসুল খেতে পারবে না। কিভাবে খাওয়ানো হবে এ জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মীকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। এই ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করতে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আসাকরি নির্ধারিত বয়সের জেলার সকল শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে পারবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares