1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাইবান্ধায় ৭ম শ্রেণীর ছাত্রী মনিফা অপহরণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই

গাইবান্ধায় ৭ম শ্রেণীর ছাত্রী মনিফা অপহরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
Spread the love

মাইদুল ইসলাম,জেলা প্রতিনিধি গাইবান্ধা:গাইবান্ধায় ৭ম শ্রেণীর ছাত্রী মনিফা আক্তার অপহরণের ৯ দিন অতিবাহিত। থানায় অভিযোগ দায়ের।  সন্ধান না মেলায় মায়ের বুক ফাঁটা আর্তনাদ আকাশ বাতাশকে ভারী করে তুলছে। গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এমতাবস্থায় অপহরণকারীর লোকজন পাল্টা মিথ্যা অপপ্রচার চালিয়ে মনিফা আক্তার অপহরণ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চালানো হচ্ছে মর্মে ভুক্তভোগী অভিযোগকারী সালমা বেগমের দাবী।অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ি কুমারের ভিটা গ্রামের সালমা বেগমের মেয়ে মনিফা আক্তার (১৩) স্থানীয় বালাআটা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। মনিফা আক্তার বাড়িতে ঘোরাফেরা করার সময় ও স্কুলে যাতায়াতকালে বিভিন্ন সময় একই গ্রামের রিয়াজুল হকের পুত্র কামরুল হাসান (১৬) বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসত। এমন ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য কামরুল হাসান ও তার পিতা রিয়াজুল হককে বাঁধা নিষেধ করা সত্বেও কর্ণপাত করত না।  বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিশী বৈঠক হলেও সালিশী সীদ্ধান্ত অবমাননা করে কামরুল হাসান সুযোগ-সন্ধানী হয়ে পড়ে। এমতাবস্থায় গত ০৫-০৫-২০২২ ইং তারিখ সন্ধ্যে আনুমানিক সাড়ে ৬টায় বাড়িতে লোকজন না থাকার সুবাদে কামরুল হাসান পক্ষীয় লোকজনের সহায়তায় সালমা বেগমের বসতবাড়ির সামন থেকে মনিফা আক্তারকে মুখ চেপে জোরপূর্বক সিএনজি যোগে অপহরণ করে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। বিভিন্নখানে অনুসন্ধান করেও মনিফা আক্তারের সন্ধান না পাওয়ায় মা সালমা বেগম নিরুপায় হয়ে গতকাল কামরুল হাসানসহ ৬ জনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সালমা বেগমের দাবী, মেয়ে মনিফা আক্তার অপহরণের ৯ দিন অতিবাহিত হচ্ছে। অদ্যাবধিও সন্দান না মেলায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেয়ে মনিফা আক্তার কোথায় কী অবস্থায় আছে জানেন না।এমতাবস্থায় কামরুল হাসানের পিতা রিয়াজুল হক পুত্র কামরুল হাসানকে নিজ হেফাজতে রেখে অপহরণের অভিযোগ তুলে বিভিন্ন পত্র-পত্রিকা,সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার লোকজনের সম্মুখে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করাসহ ঘটনার মোড় ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা চালাচ্ছেন। যা লজ্জাস্কর ও মানহানিকর। অসহায় সালমা বেগম মেয়ে মনিফা আক্তার অপহরণকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তির দাবী জানান।এ নিয়ে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওয়াহেদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares