শেরপুরে ছেলের হাতে বাবা খুনের আসামি গ্রেফতার

বিল্লাল হোসেন সোহাগ,শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বাবা সুরুজ আলী (৭০)কে লাঠি পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।
(২২ এপ্রিল)শুক্রবার রাতে উপজেলার গোশাইপুর ইউনিয়নের চাউলিয়ার মোড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রাতে নিহত সুরুজ আলীর ছোট ছেলে আব্দুল কুদ্দুছ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিল্লাল হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার একমাত্র আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনার পরপরই পুলিশ বিল্লাল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায়। রাত সাড়ে ১১টার দিকে গোশাইপুর ইউনিয়নের চাউলিয়ার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে শেরপুরের আদালতে সোপর্দ করা হবে।