ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফজলুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে ডুবে মাসুম (১২) এবং জাহিদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় সদর উপজেলার নারগুন ইউনিয়নে কহরপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান কহরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং মাসুম মুনছুর আলীর ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন এসব তথ্য জানান।
স্থানীয়রা বলেন, ৫-৭ শিশু বিকালে টাঙ্গন নদীতে গোসল করতে নামে। এ সময় মাসুম, জাহিদ ও শাওন পানিতে তলিয়ে যায়। বাকিরা চিৎকার শুরু করলে স্থানীয়ারা গিয়ে মাসুম এবং জাহিদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন।