1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
খাস জমি উদ্ধার করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

খাস জমি উদ্ধার করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
Spread the love
কপিল দেব, জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘ ৬০ বছর পর প্রভাবশালীদের দখল থেকে বিপুল পরিমান সরকারী খাস জমি উদ্ধার করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের বালিশীরা মৌজা ও আশিদ্রোণ ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় অবস্থিত এসব খাস জমি উদ্ধার করা হয়েছে।গত মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এসময় প্রভাবশালীদের দখলে থাকা সদর ইউনিয়নের বালিশিরা মৌজায় ৬ একর এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় ৩ একর খাস জমি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে জমি উদ্ধার কাজে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।
স্থানীয়রা জানান, এসব জমির বেশীর ভাগ অংশ উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হকের দখলে ছিল। তিনি দীর্ঘদিন এসব জমি দখলে রেখে চাষাবাদ করে আসছিলেন।
এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হক বলেন, দীর্ঘ ৬০ বছরের বেশী সময় ধরে এসব জায়গায় ফসল ফলিয়ে আসছিলাম। এই জমি স্থায়ী বন্দোবস্ত নিতে মন্ত্রনালয়ে আবেদন করেছি। কিন্তু বন্দোবস্ত  না দিয়ে সরকারী লোকজন এসে এসব জমি অধিগ্রহন করে নেন।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন বলেন, এই সরকারী জমিগুলো দীর্ঘদিন যাবত বেদখল ছিল। প্রশাসনিক ভাবে এসব জমি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এসব জমিতে ভূমি ও গৃহহীন ৩শ’ পরিবারের জন্য ঘর নির্মাণ করার করা হবে। আশা করছি খুব শীঘ্রই ঘর নির্মাণের কাজ শুরু করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে একটি মহল অবৈধভাবে এসব জমি ভোগ দখল করে আসছিল। আমরা এসব খাসজমি চিহ্নিত করে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছি। তিনি আরও জানান, উদ্ধারকৃত এই খাস জমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিয়ে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares